×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ১১২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মহামারী মোকাবেলায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) নেতৃস্থানীয় স্বাস্থ্যসেবা তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) এর সঙ্গে যৌথভাবে স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) এর একটি নতুন অনলাইন তথ্য কেন্দ্র (ওয়েবসাইট) চালু করছে। এই ওয়েবসাইটে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এডিবির ৪৯ টি সদস্য দেশের নার্স, ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদাররা বিনামূল্যে, সহজলভ্য এবং সুবিধাজনক প্রবেশাধিকার পাবেন। তাদের জন্য কোভিড-১৯ প্রতিরোধ, নির্ণয় ও ব্যবস্থাপনায় সর্বশেষ প্রমাণ-ভিত্তিক গাইডলাইন এবং সরঞ্জামগুলোর সুবিধা উন্মুক্ত থাকবে। এসব সুবিধার মধ্যে রয়েছে বিএমজে’র বেস্ট প্র্যাকটিস থেকে প্রাসঙ্গিক ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট রিসোর্স, বিএমজে লার্নিং থেকে ই-লার্নিং মডিউল, পদ্ধতিগত ভিডিও এবং কোভিড-১৯ রোগীদের তথ্য পত্র। https://covid-19.bmj.com/- এই লিংকে প্রবেশ করে ইংরেজি, ম্যান্ডারিন এবং রুশ ভাষায় কোভিড-১৯ তথ্য কেন্দ্র থেকে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। আজ এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
এডিবি’র স্বাস্থ্য খাতের গ্রুপ চিফ ড. প্যাট্রিক ওসউই বলেন, মহামারী সম্পর্কে ভুল ধারণা ও বিভ্রান্তি দূরীকরণের জন্য রোগীদের, পরিচর্যাকারীদের এবং সাধারণ মানুষের কাছে প্রমাণ ভিত্তিক তথ্য সরবরাহ করার একটি জরুরিভিত্তিক চাহিদা রয়েছে। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ উদ্যোগে বিএমজে’র সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।
বিএমজে গ্লোবাল হেলথ-এর পরিচালক মিতালি রোজিনস্কি বলেন, কোভিড-১৯ এর বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীরা তথ্য এবং ভুল তথ্যের বিশাল এক ভান্ডারের সামনে সাম্প্রতিক নির্দেশনাকে ধরা রাখাটাকেই চ্যালেঞ্জিং মনে করছেন। তিনি বলেন, বর্তমানে মুখোমুখি প্রশিক্ষণ অবাস্তব এবং সংক্রমণের আরো ওয়েভের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সহজ, স্পষ্ট, অন্তর্ভুক্তিমূলক অনলাইন প্রশিক্ষণ এবং তার সহজ প্রবেশাধিকার জরুরি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat