×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ১১৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে গতকাল মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আগের প্রাত্যহিক রেকর্ড ভঙ্গ করেছে। এদিন ২৪ ঘণ্টায় ২ লাখ ১ হাজার ৯৬১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০১৩০ টা) এনিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ২৪৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৮ জনে দাঁড়ালো।
২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ভাইরাসে প্রাণ হারিয়েছে।
এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে লড়াই চালিয়ে গেলেও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রে শীতকালীন ফ্লু মৌসুম আসন্ন হওয়ায় দেশটির কিছু রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে রোগীদের ক্রমাগত আগমন মোকাবেলার তাদের সক্ষমতার ব্যাপারে ইতোমধ্যে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন।
এ মহামারি ভাইরাসের কারণে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং দেশটিতে লাখ লাখ লোক চাকরি হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat