×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ১১১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহ… রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।
আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুমা শেখ রাজিয়া নাসেরের মরদেহ দাফন করা হবে। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ কথা জানান।
মরহুমা শেখ রিজিয়া নাসেরের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, মেঝ ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২আসনের সংসদ সদস্য। তার দৌহিত্র শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য। তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক শোক বার্তায় শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat