×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-২৪
  • ১১৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন।
গ্যালারিতে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি ও কাজের আলোকচিত্র, বঙ্গবন্ধুর ওপর লেখা বিভিন্ন বই ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত উন্নয়নমূলক প্রতিবেদন স্থান পেয়েছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ আবু সালাম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি) মোঃ সেলিম শেখ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat