×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সিরিয়ার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইল দখলকৃত সিরীয় গোলান মালভূমি থেকে মঙ্গলবার রাতে দামেস্কের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।
তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে সংস্থার খবরে উল্লেখ করা হয়।
এর আগে সানার খবরে দামেস্ক প্রদেশের জাবাল আল মানিয়া এলাকায় ইসরাইলী হামলার কথা বলা হয়েছে।
সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইরান ও লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার সরকারি বাহিনী লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat