×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ১১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে পরপর তৃতীয় দিনে শনিবার ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩০ হাজার। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ কথা জানায়।
শনিবার একদিনে করোনায় মারা গেছে ২ হাজার ৫২৭ জন। বিশ্বে করোনায় সবচেয়ে বেশী সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
ঘরে থাকার জন্য কর্তপক্ষের নির্দেশ সত্ত্বেও গত সপ্তাহগুলোতে থ্যাঙ্কসগিভিং হলিডে উদযাপন উপলক্ষে লাখ লাখ আমেরিকানের ভ্রমণের পরে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।
গত দুই সপ্তাহযাবত যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনায় মৃত্যু ২ হাজারের অধিক হচ্ছে, প্রথম পর্যায়ে দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পরে এবারের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশী।
হাসপাতালে কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউইয়র্ক এবং টেক্সাসে সংক্রমণ বাড়ছে।
যুক্তরাষ্ট্রে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ লোক আক্রান্ত এবং ২ লাখ ৮১ হাজারের বেশী লোক মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat