×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-২৬
  • ১১২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে জুনায়েদ বাবুনগরী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আহমদ শফীর শ্যালক ও মামলার বাদী মো. মাঈন উদ্দীন।
আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মলেনে তিনি এ দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন শফিপুত্র হেফাজতের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীর অনুসারি হিসেবে পরিচিত মাওলানা মঈউদ্দিন রুহীসহ অন্যান্যরা।
আহমদ শফিকে পাকিসবতানের দোসর জামায়াত-শিবিরের প্রেতাত্মারাই হত্যা করেছে উল্লেখ তিনি বলেন, ‘জুনায়েদ বাবুনগরীর মতো একজন আলেম সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন।’
মঈন উদ্দিন বলেন, ‘গত ১৬-১৯ সেপ্টেম্বর পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় কি ঘটেছে বা কি ঘটেছিল- আপনারা সবাই জানেন। কওমি ভিশনের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মদ্রাসায় অবস্থান করে সকল ঘটনা লাইভ প্রচার করেছেন। আপনারা দেখেছেন আল্লামা শফী হুজুরের রুম কিভাবে ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে। শফী হুজুরকে হত্যা করার জন্য বারংবার হুমকি দেয়া হয়েছে। মাওলানা নাছির উদ্দিন মুনীর, মীর ইদ্রীস, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা ইনামুল হাসান, মাওলানা জুনায়েদ উপস্থিত থেকে জোরপূর্বক শফী হুজুরকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগে বাধ্য করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমার ভগ্নিপতী আল্লামা শাহ আহমদ শফী হুজুরের জানাযাকালীন সময়ে জুনায়েদ বাবুনগরীর সরাসরি হস্তক্ষেপে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, বিএনপি, নিষিদ্ধ ঘােষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরসহ বিভিন্ন সংগঠনের নেতাদের পরিকল্পিত অবস্থান লক্ষণীয় ছিল। আমার ভাগিনা মাওলানা ইউসুফ জানাযা পড়িয়েছিলেন। জানাযা পূর্ব ইসলামের রীতি অনুযায়ী সন্তানের বক্তব্য রাখার কথা। যদিও তিনি বক্তব্য রেখেছেন কিন্তু জুনায়েদ বাবুনগরীর দোসররা তার বক্তব্যকে সীমিত ও নির্ধারণ করে দিয়েছিল। ফলে আমার ভাগিনা তার অন্তরে লুকিয়ে থাকা কষ্টগুলো সে দিন বলতে পারেনি।’
সংবাদ সম্মেলনে মঈন উদ্দিন বলেন, ‘জুনায়েদ বাবুনগরী সংবাদ সন্মেলনে বলেছেন- শহীদ আল্লামা শাহ আহমদ শফী হুজুরের বড় ছেলে তার পিতার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলেছেন। আমার ভগ্নিপতীর মতো আমার ভাগিনাকেও হত্যা করবে বলে তার ৩ ছেলেকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাজানো বক্তব্য দিতে বাধ্য করেছিলেন। ইতোমধ্যেই ভিডিও বার্তার মাধ্যমে আমার ভাগিনা ওই দিন কোন পরিবেশে বক্তব্য দিতে বাধ্য হয়েছিলেন, তা দেশবাসীকে জানিয়েছেন। বাবুনগরী সবকিছু জেনে, বুঝে আমার নাম ব্যবহার করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আল্লামা শাহ আহমদ শফী হত্যার বিচার চেয়ে কোর্টে মামলা করেছি। কোর্ট পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্তে দোষীরা চিহ্নিত হবে, কিন্তু দুঃখের বিষয় জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক গংরা মামলা প্রত্যাহারের জন্য একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি মাদ্রাসার অনেক নিরীহ শিক্ষক ও ছাত্রকে জুনায়েদ বাবুনগরী ব্যক্তিগতভাবে উষ্কানি দিচ্ছেন। উদ্দেশ্য প্রনোাদিতভাবে হাটহাজারী মাদ্রাসাকে বাবহার করে সংবাদ সম্মেলন করেছেন। আমরা হাটহাজারী মাদ্রাসার মত পবিত্র জায়গাকে কলুষিত করার জন্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat