×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ১৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- দুইটি কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় বলিউড তারকা সালমান খানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার যোদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি এ রায় ঘোষণা করেন বলে সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিয়েছে। ভারতের রাজস্থানে ২০ বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন বলিউডের ৫২ বছর বয়সী তারকা সালমান খান। ভারতে বিপন্ন এই প্রাণী মারা সম্পূর্ণ নিষিদ্ধ। একই অভিযোগ থেকে অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী টাবু, সোনালী বেন্দ্রে ও নীলমকে অব্যহতি দিয়েছেন আদালত। গত ২৮ মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার মামলার চূডান্ত শুনানি শেষ হয়। তখন সালমান খানের আইনজীবী এইচএম সারস্বত দাবি করেন, সরকারি কৌঁসুলি অভিযোগের সাপেক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দুটির মৃত্যু হয়েছিল, তাও প্রমাণ করতে পারেননি। ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করতে গিয়ে নায়ক সালমান খান ও অন্যরা দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে মারেন। সে সময় সালমান ছাড়াও এই মামলায় অন্যান্য অভিনেতা-অভিনেত্রীসহ আরো সাত জনকে আসামি করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯ (৫১) ধারায় বিচারক সে সময়ই সালমানকে অপরাধী ঘোষণা করেছিলেন। দীর্ঘ ২০ বছর পরে সেই মামলায় দোষী সাব্যস্ত করে বলিউড সুপারস্টারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের যোধপুর আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat