×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ১০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসলামিক স্টেট গ্রুপ সিরিয়ায় হামলায় প্রায় ৪০ সৈন্য নিহত হওয়ার দায় স্বীকার করেছে। দেশটির পূর্বাঞ্চলে একটি বাসে এ হামলা চালানোর এক দিন পর বৃহস্পতিবার তারা এ দায় স্বীকার করলো। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে সরকারি সৈন্য লক্ষ্য করে এ হামলা চালায়। এতে ৩৭ সৈন্য নিহত হয়। তারা ছুটিতে বাড়ি যাচ্ছিল।
সংস্থাটি আরো জানায়, নিহতদের মধ্যে ৮ জন কর্মকর্তা রয়েছে। সেখানে হামলায় আরো ১২ সৈন্য আহত হয়।
আইএসের প্রচারণা মাধ্যম আমাকের এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সরকারি সৈন্য পরিবহন করা একটি বাসে হামলা চালিয়েছে।
এদিকে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বুধবার এএফপি’কে বলেন, গত বছর আইএসের (আত্মস্বীকৃত) খিলাফতের পতনের পর থেকে এটি ছিল তাদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলার অন্যতম।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat