×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ১৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথভাবে উদযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ওয়েবসাইট ও লোগো ডিজাইন তৈরীর বিষয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে আজ এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে একটি আন্তর্জাতিক মানের ওয়েবসাইট তৈরি এবং স্বনামধন্য সকল এজেন্সী ও গুণী শিল্পীদের পরামর্শের ভিত্তিতে লোগো তৈরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
নির্মিত এই ওয়েবসাইটটি আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তত্ত্বাবধান করবে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে হন্তান্তর করা হবে বলে সভায় জানানো হয়। সভায় ওয়েবসাইট তৈরি, কনটেন্ট নির্বাচন এবং লোগো নির্বাচনের ক্ষেত্রে পৃথক পৃথক কমিটি করারও সিদ্ধান্ত গৃহীত হয়।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই উপলক্ষে অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, অ্যানিমেশন মুভি, কুইজ, লাইট এন্ড সাউন্ড শো ইত্যাদির প্রস্তুতির কথাও জানান ।
সভায় অন্যান্যোর মধ্যে অনলাইনে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব,এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী’সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat