×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ১১৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী রোববার রাজধানী ঢাকায় হাফ ও ফুল দুই ক্যাটাগরীতে ম্যারাথনের আয়োজন করেছে। মূলত বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ দিনটি বেছে নেয়া হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন। রাজধানীর এক হোটেলে আজ বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সেনাবাহিনীর আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিযার জেনারেল সালীম আহমেদ খান, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরি, কর্নেল মো. শতকত ওসমান এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।
হাফ ও ফুল ম্যারাথনের পাশাপশি আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে ডিজিটাল ম্যারাথন, প্রায় ১০ লাখ প্রতিযোগী প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে দেশে-বিদেশে অংশ নিতে পারবেন।
রোববার সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিলে(সম্পূর্ণ হাতির ঝিলে পাঁচ চক্ক দিতে হবে) শেষ হবে ফুল ম্যারাথন। ফুল ম্যারাথনের দুরত্ব ৪২.১৯৫ কিলোমিটার এবং হাফ ম্যারাথনের দূরত্ব ২১.৩৯৭ কিরেঅমিটার। একই দিন একই স্থান থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে শুরু হবে হাফ ম্যারাথন। হাফ ম্যারাথনে ছয় জন বিদেশীসহ ৯৫ জন এবং ফুল ম্যারাথনে ১৭ বিদেশীসহ ৭১ জন অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এলিট বিভাগে অংশ নেবেন ১৭জন বিদেশী। বিদেশীদের মধ্যে রয়েছেন ফ্রান্স, কেনিয়া, ভারত, ইথিওপিয়া, রাহরাইন, ইউক্রেন, মরক্কো, মালদ্বীপ, নেপাল, বেলারুশ, স্পেন ও পকিস্তানের প্রতিযোগিরা।
পুরষ ও নারী বিভাগে এলিট বিভাগে গ চ্যাম্পিয়ন ১৫ হাজার ডলার, রানার আপ ১০ হাজার ডলার ও তৃতীয় স্থানের জন্য পাঁচ হাজার ডলার করে অর্থ পুরস্কার পাবেন। সার্ক ও দেশী নারী -পুরুষ দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়নরা পাঁচ লাখ টাকা করে, রানার আপ চার লাখ করে এবং তৃতীয় স্থান অর্জনকারীরা তিন লাখ টাকা করে অর্থ পুরস্কার পাবেন। সকল অংশগ্রহণকারীদের কোভিড পরীক্ষার পর অসরে অংশ নিতে হবে।
আর্মি স্টেডিয়ামে ম্যারাথন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। হাতিরঝিলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat