×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-১৪
  • ১১৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প যারা ছড়ায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি বলেন, ‘আমরা যে ধর্মের মানুষ হইনা কেন, আর যেখানেই থাকি না কেন আমাদের মনুষ্যত্বের কথা বলতে হবে। সাম্যের কথা বলতে হবে, অসাম্প্রদায়িকতার কথা বলতে হবে।’
মন্ত্রী আজ পিরোজপুরের নাজিরপুরে পুরুষোত্তম মঠ ও পুরুষোত্তম যোগাশ্রম ট্রাস্ট আয়োজিত উত্তরায়ণ সংক্রান্তি (গোঁসাই নবান্ন), বৈদিক যজ্ঞ, ১৪২৭ বঙ্গাব্দ ও পুরুষোত্তম মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
পুরুষোত্তম মঠ ও পুরুষোত্তম যোগাশ্রম ট্রাস্টের প্রতিষ্ঠাতা কুমার আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ সেবাশ্রমের প্রধান পরিতোষ তরুয়া, পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী, পূজা পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, যুগ্ম সাধারণ সম্পাদক দোলা গুহসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা সমাজকে আজকের জায়গায় নিয়ে আসতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আসুন সম্মিলিতভাবে দৃঢ়তার সাথে অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলি, সত্যের কথা বলি। সবাই মিলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি।’
শ ম রেজাউল করিম বলেন, ‘কোন ধর্মের মূল কথায় খারাপ কিছু নেই। যারা ধর্ম নিয়ে বিরোধ সৃষ্টি করে তারা মানুষরূপী অমানুষ। যে ধর্মের অনুসারী হোক না কেন নিজের ভেতরে সংকীর্ণতা না থাকলে কোন সমস্যাই হয় না। আমরা হাজার বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি থেকেছি। এ সময়েও সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat