×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-১৮
  • ৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে রোববার গ্রেফতার করা হয়েছে। জার্মানি থেকে মস্কোতে ফিরে আসার পর তাকে গ্রেফতার করা হয়। গত কয়েক মাস ধরে তিনি সেখানে চিকিৎসা নেন। অভিযোগ রয়েছে তাকে রাশিয়ায় বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। খবর সিনহুয়ার।
রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস জানায়, অন্তবর্তী সময়ের পদ্ধতিগত বিভিন্ন শর্ত ভঙ্গ করায় শারামাতিভো আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের কর্মকর্তারা নাভালনিকে গ্রেফতার করেন।
রাশিয়ার এ বিরোধী দলীয় নেতার অন্তবর্তী সময়ের মেয়াদ ছিল ২০২০ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত। চিকিৎসার স্বার্থে তাকে এ সময় পর্যন্ত দেশের বাইরে থাকার অনুমতি দেয়া হয়। এ ব্যাপারে আদালতের আদেশ না দেয়া পর্যন্ত তিনি গ্রেফতার থাকবেন।
কোমায় থাকা নাভালনিকে ২০২০ সালের ২০ আগস্ট রাশিয়ার তমস্ক নগরী থেকে একটি ফ্লাইটে করে মস্কোতে নেয়া হয়। সন্দেহজনক বিষ প্রয়োগের উপসর্গ থাকায় তাকে পরে বার্লিনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে জার্মান চান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, নাভালনিকে সোভিয়েত ধাচের নভিচক নার্ভ এজেন্টের সাহায্যে বিষ প্রয়োগ করা হয়েছে।
তবে রুশ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তোলা এমন অভিযোগ বারবার প্রত্যাখান করে এবং তারা জার্মানির পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ দাবি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat