×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-২৪
  • ৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খ্যাতিমান মার্কিন টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ওরা মিডিয়া কোম্পানী তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলেনি। ল্যারি কিং এ কোম্পানীর সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তবে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তিনি কয়েক সপ্তাহ ধরে লস এঞ্জেলসের সেডার্স-সাইনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোভিড ১৯ এর চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সিএনএন এর হিসাবে ল্যারি কিং তার বর্ণাঢ্য সাংবাদিকতার জীবনে প্রায় ৩০ হাজার সাক্ষাতকার নিয়েছিলেন।
এরমধ্যে ২৫ বছর তিনি সিএনএন টিভির জনপ্রিয় ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।
ল্যারি কিং তার কর্মময় জীবনে বহু বিশ্ববিখ্যাত ব্যক্তির সাক্ষাতকার নিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লেডিগাগা, ফ্রাঙ্ক সিনাত্রার মতো জন-নন্দিত গায়ক থেকে শুরু করে ইয়াসির আরাফাত ও ভ্লাদিমির পুতিনের মত রাজনৈতিক ব্যক্তিত্বরা।
তিনি ১৯৭৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যেক প্রেসিডেন্টের সাক্ষাতকার নিয়েছেন।
ওরা মিডিয়া কোম্পানীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ল্যারি ৬৩ বছর ধরে রেডিও, টিভি এবং ডিজিটাল মিডিয়ায় যে হাজার হাজার সাক্ষাৎকার নিয়েছেন, যেসব পুরষ্কার পেয়েছেন, বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন সেটাই ব্রডকাস্টার হিসেবে তার অনন্য মেধার পরিচয় বহন করে।’
ল্যারি ১৯৮৫ সালে সিএনএন-এ ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেন। ২০১০ সাল পর্যন্ত চলে এই টকশো।
‘ইউএসএটুডে’তে ২০ বছরের বেশি সময় ধরে কলামও লিখেছেন ল্যারি কিং। অসুস্থ হওয়ার আগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটিতে ‘ল্যারি কিং নাও’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।
ল্যারি কিং নিউইয়র্কের ব্রুকলিনে রাশিয়ান অভিবাসী দরিদ্র ইহুদি পরিবারে ১৯৩৩ সালের ১৯ নভেম্বর জন্ম গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat