×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ১০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার অংশ হিসেবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোসাইটির প্রায় ১৫ হাজার হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করছে। ইতোমধ্যে, কোভিড-১৯ টিকা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদেরকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর সহযোগিতায় সরকার প্রদত্ত স্বেচ্ছাসেবক গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকল জেলার সিভিল সার্জন ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের অর্ন্তভূক্তি করণের জন্য অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত এসব স্বেচ্ছাসেবকরা সরকারের কোভিড ১৯ টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে।
রাজধানীর কর্মিটোলা জেনারেল হাসপাতালসহ পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন হাসপাতালে শুরু হওয়া কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতায় প্রথম পর্যায়ে ১৫০ জন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিকাল ৩ টায় কর্মিটোলা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত মহড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারের কোভিড-১৯ এই টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত করা হয়েছে। রেড ক্রিসেন্টের ১৫ হাজার দক্ষ স্বেচ্ছাসেবক এই কর্মসূচি বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করবে। প্রয়োজনীয়তা ও সরকারের চাহিদার প্রেক্ষিতে আগামীতে এই সংখ্যা আরোও বাড়তে পারে।
গত ২৪ ও ২৫ জানুয়ারি ২০২১ তারিখে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ প্রশিক্ষণ কক্ষে টিকাদান কার্যক্রমে অংশগ্রহণকারী দুটি ব্যাচে ১৫০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ উদ্দিন বলেন, সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সবধরণের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। সোসাইটির স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শেষে রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য নিয়োজিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat