×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ১০৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমদানি-রপ্তানি শুল্ক কর ২ লাখ টাকা বা তার অধিক হলে অনলাইনে পরিশোধ (ই-পেমেন্ট) করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি বলেন, ‘আমদানি-রপ্তানি শুল্ক কর ২ লাখ টাকা বা তার অধিক হলেই-পেমেন্টে অনলাইনে পরিশোধ করতে হবে। আগামী জুলাই থেকে সকল কাস্টমস হাউসে এটি কার্যকর করা হবে। তবে কমলাপুর আইসিডিতে (অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো) আগামী এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এর কার্যকারিতা শুরু হবে।’
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বাণিজ্য সহজীকরণে ডিজিটাল পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এর জন্য অথারাইজড ইকোনমিক অপারেটরের (এইও) সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে দেশে তিনটি এইও কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat