×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-২৭
  • ১০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন, করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন, এসময়ে সিলেট বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হওয়া ২২ জনের মধ্যে সিলেট জেলার ১৯ ও সুনামগঞ্জের ৩ জন রয়েছেন । সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থতার সংখ্যা ১৫ হাজার ৫০ জন। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ১৪০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০৬ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৮০৯ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩০, সুনামগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৬৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫২৪, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩, হবিগঞ্জে ১ হাজার ৯৮০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৮, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মোট ৬১ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৫৬ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৬০ জন, এর মধ্যে সিলেট জেলায় ২৮৫ জন, হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজার জেলার ৭১ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat