×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ১১৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দু’বছর হয়ে গেল তাঁদের দাম্পত্য জীবনের। আর সম্পর্ক? সেও হতে চলল প্রায় ৭ বছর। দীপিকাই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই কয়েক বছরে কোনও দিন তাঁরা সম্পর্ক ছিন্ন করার কথা ভাবেননি। প্রয়োজন পড়েনি। দীপিকা যেন বুঝতে পেরেছিলেন, রণবীর সিংহই সেই মানুষ, যাঁর সঙ্গে সারা জীবন কাটানো যায়।
একটি সাক্ষাৎকারে তিনি তাঁদের দাম্পত্য জীবনের সবচেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বললেন। জানালেন, যখন তাঁদের বিয়ে হয়েছিল, সেই সময়ে দীপিকা পাড়ুকোন এক জন অভিনেত্রী হিসেবে রণবীরের চাইতে অনেক বেশি সফল। রোজগারও তাঁর বেশি। কিন্তু তা নিয়ে কোনও সমস্যা ছিল না রণবীরের। স্বামীকে যে নিজের স্ত্রীর থেকে বেশি রোজগার করতেই হবে, এমন পুরুষতান্ত্রিক ধারণায় বিশ্বাসী ছিলেন না অভিনেতা। কোনও দিন এ সব নিয়ে রণবীরের আত্মাভিমানে আঘাত লাগেনি।
কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে এমন অনেক কথাই বলেন দীপিকা। কিন্তু কেন? কারণ একটাই। সকলকে জানাতে চান যে, কেবল ভালবেসে রণবীরকে বিয়ে করেননি তিনি। রণবীর তাঁকে শ্রদ্ধা করেন, মর্যাদা দেন। আর তাই এতটা নিশ্চিত হয়ে বিয়ে করেছেন তিনি রণবীরকে।
অভিনেত্রীর কথায়, ‘‘স্বামীর থেকে আমি বেশি সফল অভিনেত্রী, তা নিয়ে রণবীরের কোনও দিন কোনও সমস্যা হয়নি। অকপটে সেই কথা সে স্বীকারও করে নেয়। আমাদের সম্পর্কের ৭ বছর পেরিয়ে গেল। এই মুহূর্তে রণবীর যেই সাফল্যে পৌঁছেছে এবং যে পরিমাণ রোজগার ওঁর, সেটা সেই সময়ে ছিল না। এ রকম বহু সময় গিয়েছে, আমি কাজের ব্যস্ততায় বাড়ি ফিরতে পারছি না। কিন্তু তা নিয়ে একটা কথাও আমাকে শোনায়নি রণবীর। আর সে জন্যই আমাদের সম্পর্কটা এতটা অভিনব।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat