×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০২-০৭
  • ৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। হানিফ বলেন- বিএনপি মহাসচিবসহ তাদের দলের নেতারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। যাতে এদেশের মানুষ টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন সেটাই ছিল বিএনপি নেতাদের অপ-প্রচারের লক্ষ্য। তিনি বলেন, বিএনপি নেতারা প্রথমে বলেছিলেন বাংলাদেশ করোনা টিকা পাবে না। যখন টিকা এলো তখন তারা বললো- আগে প্রধানমন্ত্রী ও তাঁর দলের নেতারা টিকা নিক।
হানিফ আজ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিজে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তিনি এসময় আরো বলেন, আমরা সারা দেশে একযোগে ভ্যাকসিন প্রদান শুরুর মধ্য দিয়ে প্রমাণ করতে পেরেছি যে, বিএনপি টিকা নিয়ে এতোদিন জাতির সঙ্গে মিথ্যাচার করেছে। হানিফ এসময় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আপনারা নির্ভয়ে এই টিকা নিন, এই টিাকা নিলে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয়।
এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও জর্জ কোর্টের পিপি অ্যাভোকেট অনুপ কুমার নন্দী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat