×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০২-১৩
  • ৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০১৯-২০ করবর্ষের সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশকে (বিএটিবি) সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিএটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা শেহজাদ মুনিমের হাতে ট্যাক্স কার্ড, সম্মাননাপত্র, ক্রেস্ট ও স্যুভেনির তুলে দেন।
এসময় শেহজাদ মুনিম বলেন, কোভিড মহামারির মধ্যে রাজস্ব প্রশাসনের নিকট থেকে ব্যবসা পরিচালনায় যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এতে আমরা আশান্বিত হয়েছি যে, আগামীতে যত বড় বাঁধা আসুক, সেটা অতিক্রম করতে পারব।
তিনি বলেন,পৃথিবীর বহু দেশের তুলনায় বাংলাদেশে আমরা অনেক আগে করোনাভাইরাসের টিকা পেয়েছি। এজন্য তিনি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। কমপ্ল্যায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে বিএটিবি সঠিকভাবে কর পরিশোধ করে আসছে বলে তিনি জানান।
সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বক্তব্য রাখেন।
উল্লেখ্য,এ বছর ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে মোট ১৪১ করদাতাকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat