×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০২-২৮
  • ৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রবিবার দেশব্যাপী জান্তা বিরোধী সমাবেশ সহিংসভাবে ছত্রভঙ্গ করে দিয়েছে । এই দমন অভিযানে কমপক্ষে তিনজন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ক্ষমতা হস্তান্তর এবং ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সুচির মুক্তির দাবিতে রাজপথে সপ্তাহব্যাপী ব্যাপক বিক্ষোভ দমনে সামরিক জান্তা কঠোর শক্তি প্রয়োগ করেছে।
পুলিশ ও সৈন্যরা এই বিক্ষোভ দমনে ইতোমধ্যেই রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করেছে, কিছু কিছু ক্ষেত্রে লাইফ বুলেটও ব্যবহার করেছে।
অনলাইনে জান্তা বিরোধী বিক্ষোভকারীদের রাজপথে নেমে আসার আহবান জানানো হলে রবিবার সকালে দেশের বিভিন্ন অংশে তারা ব্যাপক বিক্ষোভে সামিল হয়।
দেশটির দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী দাওয়েই এ বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।
উদ্ধারকর্মী পেই ঝাও হেইন এএফপিকে বলেন, লাইফ বুলেটের গুলিতে তারা নিহত হয়েছে, আহতদের ওপর রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, আরো আহত মানুষ আসছে।
স্থানীয় মিডিয়ার সংবাদেও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat