×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-০১
  • ৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া সর্বশেষ টিকা জনসন এন্ড জনসনের ৪০ লাখ ডোজ দেশজুড়ে মঙ্গলবারের মধ্যে সরবরাহ করা হবে।
প্রশাসনের সিনিয়র একজন কর্মকর্তা এ কথা জানান।
দেশটি শনিবার জরুরি ব্যবহারের জন্য জনসন এন্ড জনসনের টিকার অনুমোদন দেয়।
এক ডোজের এই টিকা নতুন ও মারাত্মক ধরনের করোনা প্রতিরোধেও ব্যাপকভাবে কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন।
প্রশাসনের ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান, আজ রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত সকল অঙ্গরাজ্যসহ সব এলাকা ও ফার্মেসীতে এই টিকার ৩ লাখ ৯০ হাজার ডোজ সরবরাহ করা হবে।
যুক্তরাষ্ট্র এর আগে ফাইজার ও মর্ডানার টিকার অনুমোদন দেয়। এ দ’ুটি টিকাই দু’ডোজ করে। দেশটিতে এ পর্যন্ত সাড়ে ছয় কোটিরও বেশি লোক এ দু’টি টিকার এক ডোজ গ্রহণ করেছে।
জে এন্ড জে’র টিকা মারাত্মক ধরনের করোনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৮৫.৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৮১.৭ শতাংশ এবং ব্রাজিলে ৮৭.৬ শতাংশ কার্যকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat