×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-০২
  • ৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।
গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিসহ গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে সেনাবাহিনী। এর পর থেকে তাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ চলছে।
মিয়ানমার কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ধীরে ধীরে শক্তি প্রয়োগ বাড়াচ্ছে। টিয়ারগ্যাস, জল কামান, রাবার বুলেটসহ এখন তাজা গুলিও ব্যবহার করছে। রোববার বিক্ষোভকালে সবচেয়ে বেশি রক্ত ঝরার ঘটনা ঘটে।ওইদিন দেশজুড়ে অন্তত ১৮ বিক্ষোভকারী প্রাণ হারায়।
মঙ্গলবার উত্তরপশ্চিমাঞ্চলীয় কালে শহরে নিরাপত্তা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ২০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
বিক্ষোভে উত্তাল মিয়ানমারে এ পর্যন্ত ১২শ’রও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৯ শ এখনও আটক রয়েছে।
এদিকে, সংকটের প্রেক্ষিতে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠনের ১০ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছেন। এতে মিয়ানমার প্রতিনিধিও অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat