×
ব্রেকিং নিউজ :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার
  • প্রকাশিত : ২০২১-০৫-০৩
  • ৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিনের চেয়ে এ সংখ্যা সামান্য কম। এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে দাঁড়ালো। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরো ৩ হাজার ৪১৭ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনে দাঁড়ালো।
ভারতে ১ মে নতুন করে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন এবং ২ মে ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন আক্রান্ত হয়।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে মোট ৩৪ লাখ ১৩ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১৭.১৩ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠা লোকের হার হ্রাস পেয়ে বর্তমানে ৮১.৭৭ শতাংশে দাঁড়িয়েছে।
সর্বশেষ উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ১ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৩ জন আরোগ্য লাভ করেছে। ভারতে বর্তমানে কোভিড-১৯ রোগে মৃত্যু হার ১.১০ শতাংশ।
আইসিএমআর জানায়, ভারতে ২ মে পর্যন্ত মোট ২৯ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৩৭ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। দেশটিতে কেবলমাত্র রোববার ১৫ লাখ ৪ হাজার ৬৯৮ জনের এ ভাইরাস পরীক্ষা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat