×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৫-০৪
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ পৌর এলাকার ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়ীতে এক জেহাদী বৈঠক থেকে জামাত শিবিরের নেতাসহ আটজনকে গ্রেফতার করেছে। পৌর এলাকার ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের বাসভবনে গত ০৩ মে রাতে এদের জেহাদি বৈঠক চলছিল।

মডেল থানা সুত্রে জানা গেছে- ঝিকিড়া মহল্লার আবুল হোসেনের ছেলে জামাত নেতা সাইফুল ইসলাম(৪৫), উল্লাপাড়া পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে শায়েখ মাহমুদ (২৭), রামকান্তপুরের আঃ গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), বেতকান্দি গ্রামের মাজেম আলী ফকিরের ছেলে শাহিন দুলাল(৪৬), কয়ড়া কৃষ্টপুরের গাজীউল রহমানের ছেলে রায়হান আলী(৪২), পুস্তিগাছার আবু তাহেরর ছেলে আফছার আলী(৪৭),শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামের রইচউদ্দিনের ছেলে রিয়াজউদ্দিন(৩৭) ও ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের স্ত্রী এলিজা পারভীন(৩০)।

মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম জানান , গত ০৩ মে রাতে এরা ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের নিজ বাসভবনে জেহাদি গোপন বৈঠকে জমায়েত হয়েছিল।
এসময় সাইফুলের বাড়ী তল্লাশি চালিয়ে হেফাজতের কিছু সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat