×
ব্রেকিং নিউজ :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার
  • প্রকাশিত : ২০২১-০৫-০৫
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামীকাল বঙ্গভবনে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ বলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনে বেলা ১টায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিবেন।’
এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ, সংশ্লিষ্ট সচিবগণ ও ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন।এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপ্রধান ও তাঁর স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নেন।এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ মার্চ কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন।প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশব্যাপী কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে প্রদানের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়।বাংলাদেশ ৮ এপ্রিল কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু করে। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।সূত্র জানায়, গত ২৫ এপ্রিল পর্যন্ত ৫৮,১৮,৪০০ জন কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে। এছাড়া, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat