×
ব্রেকিং নিউজ :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার
  • প্রকাশিত : ২০২১-০৫-০৭
  • ৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রকোপে কাঁপছে পুরো ভারত। বিভিন্ন শ্রেনির মানুষ এগিয়ে আসছেন সহায়তা করতে। বাদ যাননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী-বলিউড তারকা আনুষ্কা শর্মা।
কোভিডের বিপক্ষে লড়াইয়ে সহায়তার জন্য ত্রাণ সংগ্রহের একটি উদ্যোগে নিয়েছেন কোহলি-আনুষ্কা। ইতোমধ্যে সেই তহবিলে ২ কোটি রুপি দিয়েছেন তারা। তহবিলে ৭ কোটি রুপি সংগ্রহ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের চ্যানেলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আনুষ্কা বলেন, ‘ভারতের জন্য পরিস্থিতি বেশ কঠিন, যেহেতু আমরা মহামারীর সঙ্গে লড়াই করছি। দেশ এভাবে ভুগছে, যা দেখাটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। যারা দিন-রাত আমাদের জন্য লড়াই করছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের নিবেদন প্রশংসনীয়।’
কোহলি বলেন, ‘কিন্তু এখন, আমাদের সাহায্য তাদের প্রয়োজন এবং অবশ্যই তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাই আমি এবং আনুষ্কা কেটোতে (তহবিল সংগ্রহের অনলাইন প্লাটফর্ম) তহবিল সংগ্রহের একটি উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে যোগ দেওয়া ও সহায়তা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। প্রতিটি ক্ষুদ্র জিনিসই পার্থক্য তৈরি করে।’
কোহলি আরও বলেন, ‘অনেক আত্মবিশ্বাস নিয়ে এই ফান্ড উত্তোলনের কাজ শুরু করলাম। আশা করি এই কঠিন পরিস্থিতিতে যথেষ্ট সহায়তা পাবো আমরা। এই সংকটের মুহূর্তে দেশের মানুষ সহায়তা করতে এগিয়ে আসবে বলে আমি আশাবাদি। চলুন সবাই একসাথে লড়াই করি এবং এটা মোকাবিলায় আমরা সফল হবই।’
গত বছরের এপ্রিলে ভারতের করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছিলেন কোহলি-আনুষ্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat