×
ব্রেকিং নিউজ :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার
  • প্রকাশিত : ২০২১-০৫-০৯
  • ৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী শনিবার বলেছেন, ভারতে ছড়িয়ে পড়া ভাইরাসের নতুন ধরন আরো বেশী সংক্রামক এবং এটি ভ্যাকসিন সুরক্ষাকে ফাঁকি দিতে পারে, এ কারণে ভারতে প্রাদুর্ভাব বিষ্ফোরণে পরিণত হচ্ছে।
এএফপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে সৌম্য স্বামীনাথন সতর্ক করে দিয়ে বলেন, “আজকে ভারতে মহামারীর যে অবস্থা দেখছি তা নির্দেশ করে যে, এটি চরমভাবে ছড়িয়ে পড়ার একটি ভ্যারিয়ান্ট।”
ভারতে শনিবার প্রথমবারের মতো করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছে ৪ লাখ। নয়াদিল্লীতে মহামারি ভয়াবহ অবস্থা তৈরি করেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, সেখানে সরকারি হিসাবে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে অনেকে ধারণা করছেন।
ভারতীয় শিশুরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল সায়েন্টিস্ট স্বামীনাথন বলেন, ভারতে গত অক্টোবরে শনাক্ত কোভিড-১৯ এর বি.১.৬১৭ ভ্যারিয়ান্ট তার মাতৃভূমিতে এই বিপর্যয়ের কারণ।
তিনি জোর দিয়ে বলেন, “সবচেয়ে দ্রুত সংক্রমিত ভ্যারিয়ান্টের মধ্যে এটি অন্যতম।” হু সম্প্রতি এই বি.১.৬১৭ ভ্যারিয়ান্ট তালিকাভূক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat