×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৫-২৪
  • ৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচ- গরম আর তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রোদের তাপদাহে রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্ট হয়ে পড়েছে । ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। শিশু ও বৃদ্ধরা গরমে সবচেয়ে বেশি অতিষ্ট হয়ে পড়েছে । গরমের তীব্রতায় বিপর্যস্ত নি¤œ আয়ের মানুষ ।

প্রচন্ড গরম ও তাপদাহে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট, কাশী ও নিমুনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৬ জন রোগী উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে । আরো ৭০ জন রোগী আউটডোরে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । ভর্তি রোগীরা হলো-উল্লাপাড়া পৌর এলাকার আদর্শগ্রামের চাঁন মিয়ার ছেলে আরিয়ান(৩ মাস), ঝিকড়া গ্রামের হিরোর স্ত্রী নাসিমা খাতুন(২৪), কাওয়াক গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিপন(২৪), সিংহগাঁতী গ্রামের মৃত রতনের ছেলে কানাই(৩৫), কাওয়াক গ্রামের নুরুল হক এর স্ত্রী স্বপ্না(২৬), উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের শামিমের স্ত্রী পূর্ণিমা(২০), মৃত মাহমুদ আলীর ছেলে মতিয়ার রহমান(১১), রামকান্দপুর গ্রামের ছানোয়ারের স্ত্রী খুকুমনি(৩২), মোঃ খলিলের ছেলে রানা হোসেন(২২), খালিয়াপাড়া গ্রামের ইব্রাহিম প্রাং এর ছেলে শহিদুল ইসলাম(৪৮), উপজেলার মোহনপুর ইউনিয়নের চাকশা গ্রামের হাসান আলীর ছেলে তালহা(২ মাস), উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের আব্দুল বারিক এর ছেলে তোজাম উদ্দিন(৩৫), উপজেলার দূর্গানগর ইউনিয়নের আলমনগর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (২৫), ও উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের আব্দুস সামাদ (৫৫) ।

চলতি বোরো ধান মৌসুমে কৃষকের প্রধান ফসল বোর ধান কাটা শুরু হয়েছে । এই গরমে ধান কাটা শ্রমিকেরা বেশী অস্তির হয়ে পড়ছে। ক্লান্তি দূর করতে কেউ পান করছেন ডাবের পানি, কেউবা খাচ্ছেন শসা, ক্ষীরা, স্যালাইনের পানি ইত্যাদি। তারপরও স্বস্তি মিলছে না। একটু স্বস্তির জন্য গাছের ছায়ায় গিয়ে বসে আরাম করছেন মাঠে খেটে খাওয়া মানুষগুলো। বৃষ্টি না হওয়ায় গত কয়েকদিন ধরে উল্লাপাড়ায় প্রচন্ড গরম ও তাপদাহ বেড়েই চলেছে । আর এই গরমের তীব্রতায় বিপর্যস্ত নি¤œ আয়ের মানুষ ।

এ বিষয়ে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ হোসেন তালুকদার বলেন, তীব্র গরমে ডায়রিয়া,জ্বর, কাশি ও শ্বাসকষ্ট সহ গত ২৪ ঘন্টায় ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে । আউটডোরে প্রায় ৭০ জন রোগী চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । তবে এই গরমে সকলে তরল জাতীয় খাদ্য এবং মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান প্রচন্ড গরম ও তাপদাহে হাসপাতালে রোগী ভর্তি হওয়া শুরু করেছে । তবে হাসপাতালের ডাক্তার-নার্সদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat