×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৬-০৯
  • ১১৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভুমিহীনদের আশ্রয় প্রদানের লক্ষ্যে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নিউচর আশ্রয়ণ প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে নির্মিত হয়েছে ২৮টি ব্যারাক হাউজ, যাতে ১৪০টি পরিবার বসবাসের ঘর। বুধবার বিকেলে উপজেলা পরিষদে এই ঘরগুলোর প্রতিকী চাবি হস্তান্তর করেন কুমিল্লা সেনানিবাসের মেজর তাসনিম ফারহান।
সেনাবাহিনী সূত্র জানায়, হাইমচর উপজেলার নিউচর এলাকার গৃহহীনদের আশ্রয় প্রদানের লক্ষ্যে চলতি বছরের ১ এপ্রিল এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। ৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সিআইসিট ব্যারাক হাউজে মোট ১৪০টি পরিবার বসবাস করতে পারবে। এই প্রকল্পের দৈর্ঘ্য ৪৭০ ফুট এবং প্রস্থ ৪০০ ফুট। আশ্রয়ণ শেডের সংখ্যা ২৮টি। প্রতিটির দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ ২৯ ফুট। শেডগুলোর প্রতিটি মেঝে পাকা ও সম্পূর্ণ টিনে দ্বারা আচ্ছাদিত। বসবাসকারী পরিবারের সুবিধার্থে মোট ৮৪টি টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য ২৮টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গত ২২ মে এই প্রকল্পের কাজটি সম্পন্ন হয়।
আজ বুধবার এই হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন পর্যায়ে উপস্থিত ছিলেন- হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী অফিসার চাই খোয়াইহলা চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
মেজর তাসনিম ফারহান জানান, এখানে ১৪০টি গৃহহীন পরিবারের বাসস্থানের পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এই আশ্রয়ণ প্রকল্প ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat