×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৬-১০
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবন ধসে আট শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো সাতজন।
ভারতীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানায়।
মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় বহুতল একটি ভবন পাশের বস্তির ওপর ভেঙে পড়ে। এতে হতাহত ছাড়াও কিছু লোক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। এছাড়া আশপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেয়া হয়েছে।
আহতদের মধ্যে ছয় জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। বাকী একজন নারী আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
মুম্বাই সিটি কর্তৃপক্ষ ইন্ডিয়ান এক্সপ্রেস ডেইলিকে জানিয়েছে, ধ্বংসস্তুপের ভেতর এখনও তিন জন চাপা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat