×
ব্রেকিং নিউজ :
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২১-০৬-২২
  • ৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কলম্বিয়ায়  করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সোমবার ২৪   ঘন্টায় আরো ৬৫০ জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়।
সূত্র মতে, গত ২৪ ঘন্টায় ৬৪৮ জনের মৃত্যুসহ দেশটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৮২ জনে। 
এদিকে দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট ইভান দাকের সরকারের বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভের তিন সপ্তাহ পর কলম্বিয়ার করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপের দিকে মোড় নেয়। 
জনসংখ্যার অনুপাতে করোনায় মৃত্যুর দিক থেকে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে কলম্বিয়ার অবস্থান চতুর্থ এবং সংক্রমণের দিক থেকে ষষ্ঠ। 
এক বিবৃতিতে দাক বলেছেন, কয়েক সপ্তাহ আগে যদি আমরা  এ ধরনের সমাবেশ না করতাম তাহলে ১০ হাজারেরও বেশি মৃত্যু এড়ানো যেতো। 
এপ্রিলের শুরু থেকেই দেশটিতে করোনা সংক্রমণ তীব্র হতে শুরু করে। কিন্তু ২৮ এপ্রিল থেকে হাজার হাজার লোক সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভে নামে। একপর্যায়ে সরকার বিতর্কিত কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat