×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৬-২৫
  • ৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচের কাছে সমুদ্রের সামনে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকারী দল তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে আংশিকভাবে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তুপ থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং আরো ৯৯ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
আটলান্টিক উপকূলের ১২ তলা ভবনটি বৃহস্পতিবার রাতে ধসে পড়ে, এ সময় বাসিন্দরা ঘুমিয়ে থাকায় অজ্ঞাত সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অ্যাপার্টমেন্টের একটি বড় অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
মিয়ামিতে আর্জেন্টাইন অধিবাসী নিকোলাস ফার্নান্দেজ (২৯) বলেছেন, ‘ভবনের একপাশ পুরোপুরি ধসে পড়েছে, সেখানে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই।’ ভবনে ফার্নান্দেজের পরিবারের ইউনিটে গতরাতে যারা ছিলেন, তাদের এখনো কোন খোঁজ পাননি।
তিনি এএফপিকে বলেন, ‘তাদের ব্যাপারে আমি কিছুই জানিনা, আমি জানিনা তারা বেঁচে আছে কিনা।’
কর্তৃপক্ষ বলেছে, ভবনটি ধসে পড়ার সময় ভবনে থাকতে পারেন এমন ৯৯ জনের এখনো তারা কোন খোঁজ পাননি।
মিয়ামি-দাদে মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, এ পর্যন্ত আরো ১০২ জনের হিসাব পাওয়া গেছে।
লেভিন কাভা সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, ¯œাইফার ডগ সহ অনুসন্ধান ও উদ্ধারকারীদল রাতভর তাদের তৎপরতা চালাবে। রাত শেষ হলেও তাদের কার্যক্রম বন্ধ হবে না।
নিখোঁজ স্বজনদের খবর জানতে পরিবারের লোকরা একটি সার্ফসাইড কমিউনিটি সেন্টারে জমায়েত হয়েছে। এদের অনেকেই এই রাতে অ্যাপার্টমেন্টের বাইরে ছিলেন।
মিয়ামি-দাদে ফায়ার রিসকিউ এ্যাসিস্টান্ট প্রধান রে জাদাল্লা সংবাদ সম্মেলনে বলেন, এই ভবন ধসের কারনে প্রায় ৫৫টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধারকারীদল রাত দেড়টায় ঘটনাস্থলে পৌঁছায় এবং ভবন থেকে ৩৫ জ কে উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat