×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৬-৩০
  • ৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ বলেছেন, মধ্যপ্রাচ্যেই আমাদের বাড়ি, মধ্যপ্রাচ্য ছেড়ে আমরা কোথাও যাব না। গতকাল মঙ্গলবার (২৯) সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধনকালে ইসরায়েলের শীর্ষ এই কূটনৈতিক এমন মন্তব্য করেছেন। খবর রয়টার্স।
জানা যায়, উপসাগরীয় কোনো দেশে ইহুদিদের এটিই ‘প্রথম দূতাবাস’। গত বছরের আগস্টে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো চুক্তি করে ইসরাইলের সঙ্গে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির পর ফিলিস্তিনিরা দুঃখ প্রকাশ করে জানায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তাদের পিঠে ছুরি মারার সমান।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দূতাবাস উদ্বোধন করে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ একটি টুইট করেন। এতে তিনি আমিরাতের যুব এবং সংস্কৃতিমন্ত্রী নৌরা আল কাবির সঙ্গে ফিতা কাটার ছবি শেয়ার দেন।
এর আগে ইসরায়েলের মন্ত্রীরা সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন। কিন্তু নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এবং সব থেকে সিনিয়র ব্যক্তি হিসেবে ইয়ার লাপিদ আমিরাত ভ্রমণ করছেন।
সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধন করে ইসরায়েলের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি চায়, সকল প্রতিবেশী দেশের সঙ্গে। মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি, এটা ছেড়ে আমরা অন্য কোথাও যাব না। আমরা মধ্যপ্রাচ্যেই থাকবো। এসময় তিনি অঞ্চলের সকল দেশের প্রতি ইসরায়েলকে স্বীকৃতি এবং তাদের সঙ্গে সংলাপের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat