×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৮৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বিদেশগামী কর্মীদের করোনার টিকা গ্রহণের নিবন্ধন শুরু হয়েছে। জেলা কর্মসংস্থান অফিসে পালা করে মহানগর ও উপজেলা ভিত্তিক নিবন্ধনের সুযোগ রয়েছে।
আজ শুক্রবার থেকে অ্যাপসের মাধ্যমে শর্ত মেনে নিবন্ধন শুরু করেছেন বিদেশগামী কর্মীরা। 
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার আজ গণমাধ্যমকে জানিয়েছেন, নিবন্ধনের জন্য পাসপোর্ট, ভিসা ও টিকিটের পাশাপাশি সরকার নির্ধারিত ফি সংশ্লিষ্টরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিচ্ছেন।
তিনি বলেন, করোনা সংক্রমণের সময়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগরকে ভাগ করে নিবন্ধনের তারিখ নির্ধারণ করেছে জেলা কর্মসংস্থান অফিস। 
আজ শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে জানিয়ে জহিরুল আলম মজুমদার বলেন, সিডিউল অনুযায়ি ২ ও ৩ জুলাই শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন। ৪ জুলাই বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা। ৫ জুলাই হাটহাজারী ও রাউজান উপজেলা। ৬ জুলাই রাঙ্গুনিয়া, পটিয়া ও চন্দনাইশ উপজেলা, ৭ জুলাই ফটিকছড়ি ও সীতাকু- উপজেলা। ৮ জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা। এছাড়া ৯ জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মিরসরাই উপজেলার বিদেশগামী যাত্রীরা নিবন্ধনের সুযোগ পাবেন। 
উপ-পরিচালক আরও বলেন, বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত কর্মীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন সফল হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে। ম্যাসেজ না পাওয়া পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জমায়েত হয়ে টিকা পাওয়ার সুযোগ নেই। তাই কর্মীদের ম্যাসেজ না পাওয়া পর্যন্ত কোথাও ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। 
এরআগে বৃহস্পতিবার রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলা কর্মসংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তারা সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে টিকার নিবন্ধন করে টিকা নিতে পারবেন। 
এছাড়া যারা ২০২১ সালের আগে জেলা কর্মসংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তাদেরকে ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন করতে হবে প্রথমে। তারপর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। অথবা সরাসরি জেলা কর্মসংস্থান অফিসে নিবন্ধনের জন্য যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat