×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে পাড়া-মহল্ল¬ায়ও অভিযান পরিচালনার কথা জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ শনিবার দুপুরে রাজধানীর রাসেল স্কয়ারে বিধিনিষেধে র‌্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে যারা বাইরে  বের হচ্ছেন তাদের অনেকেই মাস্ক পরিধান করছেন না। সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।
খন্দকার আল মঈন বলেন, বিধিনিষেধ মানাতে র‌্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে, জরিমানা করেছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত  চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নেয়া হয়েছে।
তিনি বলেন, পাড়া-মহল¬ায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত  দেখা  গেছে। সবার প্রতি অনুরোধ পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কয়টা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময় ঘরে থাকুন। অন্যথায় আমরা  মোবাইল  কোর্টের মাধ্যমে ব্যবস্থা  নেব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাড়া-মহল¬ায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। আজ  থেকে পাড়া-মহল্ল¬ায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সম্মানিত নাগরিকদের অনুরোধ করবো পাড়া-মহল্লায় আপনারা জমায়েত হবেন না।
গত দু’দিনের বিধিনিষেধে র‌্যাবের অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘প্রথমদিন বৃহস্পতিবার (১জুলাই) সারাদেশে ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে প্রায় ১লাখ ৪০ হাজার টাকা। গতকাল শুক্রবার সারাদেশে ২২০ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা  নেয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে আড়াই লক্ষাধিক টাকা। গতকাল চেকপোস্ট  বেশি ছিল। যারা নির্দেশনা মানছেন না, তাদের কাউকে ছাড়  দেয়া হচ্ছে না।’
কমান্ডার খন্দকার আল মঈন জানান, চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি র‌্যাবের পক্ষ  থেকে বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat