×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৫
  • ১০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাদা কালো ফ্রেম। ফিনফিনে শাড়ি জড়িয়েছে শরীর। আলুথালু চুল। জিজ্ঞাসু দৃষ্টিতে লেন্সের দিকে তাকিয়ে। ‘মধুবালা’ হয়ে উঠেছিলেন শ্রীলেখা মিত্র। এক দশক আগের সেই স্মৃতি রবিবারের মেঘলা সকালে নেটমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। অতীত বিবরণীতে লিখেছেন, ‘নতুন করে মধুবালা লুক তৈরি করেছিলাম।’
১৯৪০-এর দশকের শেষ দিকে নায়িকা হিসেবে বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন মধুবালা। এত বছর পরেও তাঁর অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য চর্চার বিষয়। ‘মুঘল-এ-আজম’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘মহল’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছিলেন মধুবালা। বলিউডের চিরকালীন অগ্নিশিখা হিসেবেই মনে রখা হয় তাঁকে।

 


নেটমাধ্যমে শ্রীলেখার জনপ্রিয়তাও দেখার মতো। অভিনেত্রীর অনুরাগীর সংখ্যাও তাক লাগানো। বলিউড সুন্দরীর অবতারে শ্রীলেখাকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরাও। কেউ তাঁকে ‘লবঙ্গলতিকা’ নামের মিষ্টির সঙ্গে তুলনা করছেন, কেউ আবার ‘ছোটবেলার ক্রাশ’ লিখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ১১ হাজারের বেশি নেটাগরিক পছন্দ করেছেন শ্রীলেখার এই ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat