×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৬
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক পত্রে ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এমন কি তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ব্যাপারে ফের আলোচনা শুরুর মধ্যস্থাতা প্রচেষ্টা চালানোর কথাও বলেছেন। খবর এএফপি’র।
গুয়াইদোকে উদ্দেশ্যে করে এক চিঠিতে বাইডেন লিখেছেন, ‘সুশীল সমাজের নেতাদের সাথে জোট করে আপনি ভেনিজুয়েলার গণতন্ত্র ও সার্বভৌমত্বের মুক্তির আদর্শ বজায় রেখেছেন।’ প্রতিবেশি দেশ কলম্বিয়ায় থাকা ভেনিজুয়েলা বিষয়ক দপ্তরের মাধ্যমে তাকে এ চিঠি পাঠানো হয়। ওই দপ্তরের এক কর্মকর্তা এএফপি’কে একথা বলেন।
৫ জুলাই ভেনিজুয়েলার স্বাধীনতা বার্ষিকী পালন উপলক্ষে তিনি এ চিঠি পাঠান।
বাইডেন বলেন, গুয়াইদো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে  তার দেশকে নেতৃত্ব দিচ্ছেন। 
২০১৮ সালের ব্যাপক জালিয়াতিপূর্ণ নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করার পর জাতীয় পরিষদের প্রধান হিসেবে গুয়াইদোকে ভেনিজুয়েলার অন্তবর্তী নেতা হিসেবে বিশ্বের প্রায় ৫০ দেশ স্বীকৃতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat