×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৭
  • ৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় অসহায় ও হতদরিদ্র ৭২০ মৎস্যজীবী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার মগবান ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর দেয়া এসব ভিজিএফের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এসময় মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশীদ এবং ইউনিয়নের ৯ ওয়ার্ডের মেম্বারগন উপস্থিত ছিলেন।
প্রতি তিন মাস মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিক প্রজনন বাড়াতে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ রাখা হয়। বন্ধকালীন সময়ে জেলেদের মৎস্য আহরণ ও বাজারজাতকরণ বন্ধ থাকায় তিন মাস সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat