×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৮
  • ১০১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে একদিনে করোনাভাইরাসে নতুন করে ৩৮৯ আক্রান্ত হয়েছেন, এবং মৃত্যু হয়েছে ৩ জনের।স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এতথ্য নিশ্চিত করেছে। 
এতে বলা হয় আজ সকাল ৮টা পর্যন্ত গত একদিনে করোনায় সিলেট বিভাগে মৃত ৩ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৫০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪১০, সুনামগঞ্জের ৩৫, হবিগঞ্জের ২২ ও মৌলভীবাজার জেলার ৩৮ জন রয়েছেন। 
এদিকে গত একদিনে সিলেট বিভাগের চার জেলায় ৯৬৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৭৩ জন, হবিগঞ্জে ৩ হাজার ২ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ৩৯৮ জন রয়েছেন।
অপরদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এদেও মধ্যে সিলেট জেলায় ১০৮, সুনামগঞ্জের ৮ ও হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন। 
এপর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭২৪, সুনামগঞ্জের ২ হাজার ৮৬৬, হবিগঞ্জের ২ হাজার ১২৫ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৬৩ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat