×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৮
  • ১০০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চারটি উন্নয়ন প্রকল্পের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। একাজে মোট ব্যয় হবে প্রায় ৩২৫ কোটি ৮৬ লাখ টাকা।
দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন জানান, এলজিইডির গৃহীত চারটি উন্নয়ন প্রকল্প হলো- উপজেলার ১৭ কিলোমিটার দীর্ঘ দিরাই-শ্যামারচর সড়কটি প্রশস্থকরণ। সড়কটি ১৬ফুট থেকে বর্ধিত করে ২৪ফুট প্রশস্থ করা হবে। একাজে ব্যয় হবে প্রায় ৭০ কোটি টাকা। এছাড়াও প্রায় দুইশ’ কোটি টাকা ব্যয়ে পাথারিয়া-ভাটিপাড়া ভায়া বংলাবাজার সড়কটি সারাবছর যানবাহন চলাচলের উপযোগী করে নির্মান করা হবে।
তিনি জানান, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সরালী তুফা এলাকায় ৫৫ কোটি ব্যয়ে কাজুয়া নদীর উপর ৫৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মান করা হবে।ইতিমেধ্য এ কাজের দরপত্র আহবান করা হয়েছে। পাশাপাশি, ৮৬ লাখ টাকা ব্যয়ে দিরাই পৌর এলাকায় কালনী ব্রীজের এপ্রোচ সড়কে ড্রেন, ফুটপাত ও আরসিসি সড়ক নির্মান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat