×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৯
  • ৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মানের রকস্ট্রক বন্দর থেকে মোবাইল হারবার ক্রেন নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ ইমকি এখন মোংলা বন্দরে। ইতালির পতাকাবাহী জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে বন্দরের জন্য অত্যাধুনিক তিনটি মোবাইল হারবার ক্রেন ও ৮০টি প্যাকেজে করে এর যন্ত্রাংশ আনা হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, ১ হাজার ৩৩২ টন ওজনের এই মোবাইল হারবার ক্রেনের জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। এসব ক্রেন দিয়ে বন্দরে আসা ১২ সারির কন্টেইনার জাহাজের কন্টেইনার একসঙ্গে স্থানান্তর করা যাবে।মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, গত বুধবার বিকেলে অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ইমকি। একমাস আগে জার্মানের রকস্ট্রক বন্দর থেকে মোবাইল ক্রেন নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। আগামী চারদিনের মধ্যে ইমকি জাহাজ থেকে অত্যাধুনিক এসব ক্রেন খালাস করে জার্মান প্রকৌশলীদের দিয়ে এটি বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে। এর আগে বন্দর কর্তৃপক্ষ গত ১৫ জুন আরও দু’টি মোবাইল হারবার ক্রেন আমদানি করে বলে জানান তিনি।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করতে নতুন-নতুন যন্ত্রাংশ সংযোজন করা হচ্ছে। বন্দর উন্নয়নে প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat