×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৯
  • ১০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৯ জুলাই রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহারা খাতুন মারা যান।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম থেকে শুরু করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জিয়া-এরশাদের সামরিক দুঃশাসন আর বিএনপি-জামায়াত জোট সরকারের পতন আন্দোলনে অগ্রভাগে ছিলেন সাহারা খাতুন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে তিনি রাজপথে ক্ষমতাসীনদের নির্যাতনের সম্মুখীন হয়ে গুরুতর আহত হয়েছেন একাধিক বার। বিএনপি-জামায়াত জোটের দুঃশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি।
১/১১-এ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে মাইনাস ফর্মুলার ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন সাহারা খাতুন। ঐ সময় তত্ত্বাবধায়ক সরকারের চাপ ও ভয়ে দলের অনেক নেতাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের বিরোধিতায় অবতীর্ণ হলেও সব ষড়যন্ত্র-বাধা উপেক্ষা করে মূলধারার রাজনীতিতে অটল ছিলেন সংগ্রামী নেত্রী সাহারা খাতুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat