×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-১৩
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরাকের একটি হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ডে বড় ধরনের অগ্নিকান্ডে অন্তত ৫২ জনের মৃত্যু এবং আরো ২২ জন আহত হয়েছে।
একজন স্বাস্থ্য কর্মকর্তা এ খবর জানিয়ে বলেন, ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়াহ শহরের আল হোসেইন হাসপাতালে সোমবার বিকেলে এ অগ্নিকান্ড ঘটে। পরে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।স্বাস্থ্য দপ্তরের একটি মেডিক্যাল সূত্র জানিয়েছে, অক্সিজেন ট্যাংকের বিস্ফোরণ থেকে হাসপাতালে আগুন লেগে যায়।স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি মঙ্গলবার বলেছেন, ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো ২২ জন আহত হয়েছে। তিনি আরো জানান, আগুনে পুড়ে এ ৫২ জন মারা গেছেন। উদ্ধার অভিযান চলছে। আশংকা করা হচ্ছে লোকজন এখনও হয়তো ভেতরে আটকা পড়ে আছে।ওয়ার্ডের শয্যা সংখ্যা ৭০ বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য গত তিন মাসে ইরাকের হাসপাতালে বড় ধরনের অগ্নিকান্ডের এটি দ্বিতীয় ঘটনা।এদিকে এ অগ্নিকান্ডের জেরে উল্লেখযোগ্য সংখ্যক তরুনকে হাসপাতালের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে।
তারা শ্লোগান দিয়ে বলছে, রাজনৈতিক দলগুলো আমাদের পুড়িয়ে মারছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জি কার প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। নাসিরিয়াহ এ রাজ্যের রাজধানী ।ইরাকী প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদেমি মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে এ বিষয়ে বৈঠক করেছেন। মঙ্গলবার তার কার্যালয় থেকে এ খবর জানিয়ে বলা হয়, জি কারের স্বাস্থ্য প্রধান এবং হাসপাতালের প্রধানকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat