×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২০
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লেবাননের রকেট হামলার জবাবে ইসরাইল মঙ্গলবার সকালে দেশটিতে কামান হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
টুইটার বার্তায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়,‘লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দু’টি রকেট হামলা চালানো হয়। রকেট দু’টির একটি ইসরাইলের আইরন ডোম এয়ারিয়াল ডিফেন্স সিস্টেম ঠেকিয়ে দেয় এবং অপর রকেট ইসরাইলের অভ্যন্তরে একটি ফাঁকা এলাকায় আঘাত হানে।’
এসব রকেট হামলার জবাবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী লোবাননে কামানের গোলা বর্ষণ করে।
লেবানন থেকে সর্বশেষ গত মে মাসে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছিল। গাজা উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে ১১ দিনের সংঘাত চলাকালে ওই হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat