×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২০
  • ৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আকাশে ইসরাইলের ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।
যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সরকারপন্থী গ্রুপের অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়েছে।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, গতকাল সোমবার  রাত সাড়ে এগারোটার দিকে ইসরাইলি শত্রু আলেপ্পোর দক্ষিণ পূর্বাঞ্চলের আল-সাফিরা এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তারা আরো জানায়, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ গুলি করে ভূপাতিত করে।’
এসব ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তারা জানায়।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জানায়, ক্ষেপণাস্ত্র গুলো আল-সাফিরা এলাকায় অবস্থিত সায়েন্টিফিক স্টাডিজ রিসার্চ সেন্টারের কাছে আঘাত হানে। এতে সেখানে ইরানপন্থী গ্রুপ ব্যবহৃত বিভিন্ন ঘাঁটি ও একটি অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে।
তারা আরো জানায়, এসব ক্ষেপণাস্ত্র হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat