×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২০
  • ১০৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ইমাম, মুয়াজ্জিন ও মাওলানাদের নিয়ে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রত্যেকের মাঝে মাস্ক, পিপিই, ফেইস শিল্ড ও নগদ এক হাজার করে টাকা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (২০জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন নিজ উদ্যোগে এসব বিতরণ করেন।
এখানে এমপি শাওন বলেন, করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কোরবানী করে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। পরিবশে দুষিত হয় এমন কিছু করা যাবেনা। এটা রক্ষার দায়িত্ব পালনে ইমাম-মুয়াজ্জিনগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলার ৫’শ ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat