×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২২
  • ১০২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি কৃত্রিম  হ্রদে নৌকা দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের প্রাণ হানি ঘটেছে। এদিকে এ ঘটনায় নয়জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পার্শ্ববর্তী বায়া’র মেয়র জানান, যাত্রীরা সোমবার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনের জন্য যাওয়ার সময় তাদের বহন করা নৌকা সেলিনগুয়ে  হ্রদে একটি গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ায় এসব প্রাণ হানি ঘটে।হ্রদটি মালির রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে গিনি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।মেয়র জানান, জেলেরা পানি থেকে ২৩টি লাশ এবং নয়জনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেলিনগুয়ে পুলিশ জানায়, এ নৌ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
বায়ার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে নৌকা ডুবির ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার লাশগুলো দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat