×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ১০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকার প্রদত্ত বিনামূল্যে কোভিড-১৯ টিকা গ্রহণে জনসাধারণকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে মাঠে নেমেছে জেলার সোনাগাজী উপজেলা ছাত্রলীগ। 
আজ শনিবার সকালে এ স্বেচ্ছাসেবার উদ্বোধন উপলক্ষে অনলাইন মিটিংয়ের আয়োজন করে তারা। এতে অংশ নেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক মীর এমরান। এছাড়া বিভিন্ন সময় যুক্ত হন উপজেলার একাধিক ইউপি চেয়ারম্যান।
কর্মসূচি প্রসঙ্গে রবিন জানান, উপজেলা ও পৌর ছাত্রলীগের ৪৫০জন নেতাকর্মী এ কাজে অংশ নিয়েছে। মোট ৪৫টি দলে ভাগ হয়ে ইউনিয়ন ও পৌর প্রত্যেকটি ওয়ার্ডে বুথ স্থাপন করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ছাত্রলীগ সবসময় দেশের দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় গতবছর প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সারাদেশে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সবার আগে কৃষকের ধান কাটায় নিজেদের সম্পৃক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat