×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৫
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কানাডা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকদের একটি দল ডা. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এই মোবাইল ভেন্টিলেটরগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংস্থার কাছ থেকে বিনামূল্যে সংগ্রহ করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি কয়েকশ’ ভেন্টিলেটর ভারতীয় সংস্থা ‘হেলথকিউব’কে প্রদান করে, যার সঙ্গে ২৫০টি ভেন্টিলেটর বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী, ভারতের নয়াদিল্লীতে অবস্থিত বাংলাদেশ মিশন হেলথ কিউব-এর কাছ থেকে এই ভেন্টিলেটরগুলো সংগ্রহ করে শনিবার রাতে বাংলাদেশ বিমানের কার্গোফ্লাইটে ঢাকায় পাঠিয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভেন্টিলেটরের এই চালান গ্রহন করেন।
এসময় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, সহজে বহনযোগ্য বিধায় এই ভেন্টিলেটরগুলো দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত এমনকি অ্যাম্বুলেন্সে পর্যন্ত ব্যবহার করা যাবে। তিনি ছিলেন পুরো চালানের সমন্বয়ক।
এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং কোভিড আক্রান্ত জরুরি রোগীদের জন্য এই অতীব প্রয়োজনীয় ভেন্টিলেটর সংগ্রহের মহৎ উদ্যোগের জন্য প্রবাসী চিকিৎসকদেরও ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat